৫০ পেরিয়ে ‘বিচিত্রা’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২০:১১
আজ বাংলাভিশনে প্রচার হবে ‘বিচিত্রা’। সম্প্রতি ৫০তম পর্ব পার করল বিচিত্রা। আজ প্রচার হবে ৫১তম পর্ব। সাংস্কৃতিক ও সামাজিক বর্ণাঢ্য আয়োজনের খবর নিয়ে অনুষ্ঠান ‘বিচিত্রা’। প্রতি সপ্তাহে ঘটে যাওয়া মিডিয়া জগতের একাধিক খরবাখবর নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। আজকের পর্বে দেখা যাবে, বিশিষ্ট চলচিত্রকার তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র ‘১৯৭১’-এর ডিভিডি মোড়ক উন্মোচন অনুষ্ঠান, শিল্পী ঢালী আল মামুনের ‘অপনয়ন’ শীর্ষক একক স্থাপনাকর্ম এবং ড্রইংয়ের প্রদর্শনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘বিজয়ে পার্বণে’ উত্সবের উদ্বোধন। রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় অভিনেত্রী সাবরীন শাকা মীম ও ডা. শাহরিয়ার আহমেদ সজীবের বিবাহত্তোর সংর্বধনা অনুষ্ঠান। পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘জলদস্যু-রক্ত রহস্য’-এর শুটিংয়ের খবর, বিজয় দিবস উপলক্ষে বাংলাভিশনের জন্য নির্মিত বিশেষ নাটক ‘শাস্তি’র প্রিমিয়ার শো ইত্যাদি অনুষ্ঠানের খবর। তানাজ রিয়ার উপস্থাপনা ও ফজলুল হক আকাশের প্রযোজনায় ‘বিচিত্রা’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে।