শিরোপা জয়ে দৃষ্টি তোরেসের

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১৩
চেলসির স্ট্রাইকার ফার্নান্দো তোরেস দাবি করেছেন যে জাপানে শুরু হওয়া ক্লাব ফুটবল বিশ্বকাপ জয়ের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং শোর তুলে এই টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেছেন। আজ টয়োটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মিশরের আল আহলি ও ব্রাজিলের করিন্থিয়ান্স। তোরেস সম্প্রতি সময়ে দুর্দান্ত খেলছেন। আগের দুই ম্যাচে চার গোল করেছেন। চ্যাম্পিয়ন্স লিগে নরশেলান এবং ইংলিশ প্রিমিয়ার লিগে সান্দারল্যান্ডের বিপক্ষে চমত্কার খেলেছেন স্পেনের এই তারকা। গতবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে চেলসি। আর সেই দলের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তোরেস। গত রবিবার তিনি ক্লাব বিশ্বকাপ খেলতে জাপানে এসে পৌঁছেছেন দলের সাথে। চলতি মৌসুমে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা পেরে উঠছে না আর চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে যাওয়ার আগেই নিয়েছে বিদায়। তোরেস জানান, ব্লুজরা এই টুর্নামেন্টকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। আর তোরেস ঘোষণা দিয়েছেন ক্লাব ফুটবল বিশ্বকাপ জয় করতে এসেছেন তারা। ট্রফি সংগ্রহকে আরো সমৃদ্ধ করতে চান তিনি। সাবেক লিভারপুল তারকা চেলসির ওয়েবসাইটে বলেন,‘অনেকে আছেন যারা এই টুর্নামেন্টকে গুরুত্বের সাথে দেখছে না বা ভাবছে না এটা অনেকটা আসল বিশ্বকাপ। আর এটা ক্লাবের। আপনি দক্ষিণ আমেরিকান মানুষের কাছে প্রশ্ন করতে পারেন। ডেভিড লুইজ আমাকে করিন্থিয়ান্সের সমর্থকদের এয়ারপোর্টের ভিডিও দেখিয়েছে। প্রচুর সমর্থক শুভেচ্ছা জানিয়েছে দলকে জাপানের যাওয়ার সময়। আর তাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা ছুটি বা বিরতি নয়, এটা বিশ্বকাপ। এখানে অংশগ্রহণ করতে পেরে ভাল লাগছে। আর আপনি বলার সুযোগ পাবেন যে আপনি বিশ্ব চ্যাম্পিয়ন। ইউরোপিয়ান সুপার কাপও গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং আমরা তা হারিয়েছি। আর তাই আমরা আবার হতাশ হতে চাই না।’ চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারায় হতাশা ব্যক্ত করেছেন তোরেস। তারা প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন যারা পরের আসরে গ্রুপ পর্বে বিদায় নেয়। তোরেস বলেন, ‘এই শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের হতাশা ভুলে যাওয়ার নয়। সেটা আলাদা ব্যাপার। গতবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় ছিল স্বপ্নের মত। আমরা আবারো তা করতে চেয়েছিলাম এবং প্রথম দল দুইবার জয় করার কৃতিত্ব হোত। খুবই হতাশাজনক গ্রুপ পর্বেই বাদ পড়া। আমরা অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগের ঘটনা ভুলে যাবো। কারণ আমরা নেই সেখানে। আর দৃষ্টি দেবো এখানে। এই প্রতিযোগিতায় অনেক সুযোগ নেই।’ আগামীকাল বৃহস্পতিবার ইয়োকাহামায় চেলসি দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকোর মন্টেরের মোকাবিলা করবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ১৬ ডিসেম্বর এই ভেন্যুতেই অনুষ্ঠিত হবে।