সেরা
সিরিজ শুরুর আগে প্রতিপক্ষ অধিনায়ক স্যামি বলেছিলেন, বাংলাদেশের অধিনায়ক বিপজ্জনক হয়ে উঠতে পারেন। কথাটাকে সত্যি বলে প্রমাণ করতে যা যা করা দরকার করেছেন মুশফিকুর রহিম। দারুণ অধিনায়কত্ব করে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ায় দক্ষতা দেখিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতে লড়েছেন। টেস্ট সিরিজে তেমন কিছু করতে না পারলেও ওয়ানডেতে ২০৩ রান করে সর্বোচ্চ স্কোরার হয়েছেন।
----
ফ্লপ
এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় ঘাতক হয়ে ওঠার কথা ছিল ক্রিস গেইলের। কিন্তু টানা ১০টি ইনিংস ধরে তার হাত-পা বেঁধে রেখেছিল বাংলাদেশের বোলাররা। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ সফরে তার ইনিংসগুলো যথাক্রমে—৬, ২, ১৬, ৪, ১৫, ৩৫, ২৫, ২০*, ২৪ ও ১৯! গেইলকে শুধু বাংলাদেশি বোলাররা রান করতে দেয়নি, তাই নয়। এই রানগুলোও করতে গেইলকে বেশিরভাগ সময়ে প্রায় তিনগুন বল খেলতে হয়েছে!
