আজ সাকিবের বিয়ে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:১৭
আজ থেকে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। হোটেল সোনারগাঁওয়ে যুক্তরাষ্ট্রের বাসিন্দা বাংলাদেশের নারায়ণগঞ্জের মেয়ে উম্মে আহমেদ শিশিরের সাথে আজ বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক। উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সাথে পরিচয় হয় সাকিবের। সেখান থেকেই সম্পর্কের শুরু। কিছুদিন ধরেই সাকিবের বিয়ে নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে ঘোষণা আসলো, ১২-১২-১২ তারিখে অর্থাত্ আজকে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাকিব।