সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের সভাপতি এডভোকেট আব্দুল বাসেত মজুমদার বলেন, যুদ্ধাপরাধের বিচার যখন শেষ পর্যায়ে তখনই কারাবন্দি যুদ্ধাপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির মরিয়া হয়ে উঠেছে। তাদের এই বিজয়ের মাসে প্রতিহত করে যুদ্ধাপরাধের বিচার শেষ করে দেশকে রাজাকারমুক্ত করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একাংশের উদ্যোগে সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
