ঢাবির ডিন নির্বাচন আজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ ও বামদল সমর্থিত নীল-গোলাপী দল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত সাদা দল পৃথক প্যানেলে অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর ডিন নির্বাচনে নীল দল ৬টি এবং সাদা দল ৪টি অনুষদে বিজয়ী হয়। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দিন।