নুরুলের পঙ্গুত্ব ঘোচাতে এগিয়ে আসুন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৩
সড়ক দুর্ঘটনায় একপায়ের হাড় ভেঙ্গে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন যুবক নূরুল হক। চিকিত্সক জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে তার পঙ্গুত্ব দূর করা সম্ভব। সেজন্য প্রয়োজন মোটা অংকের অর্থ। আর তা যোগাড় করা তার হতদরিদ্র পরিবারের পক্ষে অসম্ভব। পুত্রের পঙ্গুত্ব ঘোচাতে সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পিতা মাতা। যোগাযোগঃ ০১৮২৫৩৬৯৯৩২, নূরুল হক, হিসাব নং ৫২৬৬ জনতা ব্যাংক, পদুয়া শাখা, লোহাগাড়া, চট্টগ্রাম।