হবিগঞ্জে আগর গাছ চাষের আগ্রহ বাড়ছে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:২৪
হবিগঞ্জ জেলার বিস্তীর্ণ পাহাড়িয়া এলাকায় আগর গাছ চাষ জনপ্রিয় হচ্ছে। আগরবাতি, আতরসহ বিভিন্ন সুগন্ধি তৈরির কাজে আগর গাছ ব্যবহূত হয়। আবার বাংলাদেশ থেকে আগর গাছের কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন দেশ উন্নত প্রযুক্তির মাধ্যমে মূল্যবান আতর ও সুগন্ধি তৈরি করছে। হবিগঞ্জ জেলার বনাঞ্চলে ১৯৯৮ সালে আগর গাছ চাষ শুরু হয়। বন বিভাগ সাতছড়ি পাহাড়িয়া এলাকায় দেড় একর জমিতে পরীক্ষামূলকভাবে আগর গাছের চারা রোপণ করে পরবর্তীতে আরো ১০ হেক্টর জমিতে আগর গাছ চাষ করা হয়। বর্তমানে ঐ এলাকায় আগর গাছের সংখ্যা সহস্রাধিক। নিকটবর্তী শাহপুর ফরেস্ট রেঞ্জেও বন বিভাগ ৪ হেক্টর জমিতে আগর গাছ চাষ করেছে। হবিগঞ্জের সাতছড়ি, শাহপুর, শাহজিবাজার, পুটিজুরী, কালেঙ্গা. ফয়েজাবাদ ও দিনারপুর পাহাড়িয়া এলাকায় আগর গাছ চাষের ব্যাপারে আগ্রহ সৃষ্টি হয়েছে।