বেগমগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২১:৩২
দীর্ঘ এক দশক পর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ইউনিয়নসমূহের দলীয় সম্মেলন নিয়ে তত্পর হয়ে উঠেছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উত্সাহ-উদ্দীপনার কমতি নেই। দীর্ঘ এক দশক পর বেগমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর পূর্ব প্রস্তুতি হিসাবে ইউনিয়নসমূহে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোড়জোড় চলছে। বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন ও ক শ্রেণীর চৌমুহনী পৌরসভায় ৯টি ওয়ার্ডে এখন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উত্সাহের কমতি নেই। উপজেলা, জেলা পর্যায়ের নেতারা ইউনিয়নের সম্মেলনে উপস্থিত থেকে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উত্সাহ যোগাচ্ছেন। বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে রছুলপুর, একলাসপুর, নরোত্তমপুর, রাজগঞ্জ, আলাইয়ারপুর, হাজীপুর, দুর্গাপুরসহ ১০টি ইউনিয়নে সম্মেলন সমাপ্ত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এ বি এম জাফর উল্যার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এক দশক পর বেগমগঞ্জ উপজেলায় ইউনিয়নগুলোতে আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এ নিয়ে নেতাকর্মীরা বেশ তত্পর হয়ে উঠেছে।