বিজয়ের মাসকে উপলক্ষ করে সম্প্রতি সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের জাগর সংগঠন ‘মনন সমাজ সংস্কৃতি-ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ’-এর উদ্যোগে স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে (টিএসসি সড়কদ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়) ‘মুক্তিযুদ্ধের চেতনা :হুমায়ূন আজাদ ও সুনীল গঙ্গোপাধ্যায়’—শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সাবেক মহাপরিচালক কামাল লোহানী, অধ্যাপক এমএম আকাশ-ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক আনু মোহাম্মদ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক রফিকউল্লাহ খান-ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক বায়তুল্লাহ কাদেরী-ঢাকা বিশ্ববিদ্যালয়, জুনায়েদ আহমদ হালিম-জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ড. সেলিম মোজাহার-জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আলোচনা অনুষ্ঠানের পর মনন সমাজ সংস্কৃতির সদস্যরা পরিবেশন করেন গান, নাচ ও আবৃত্তি।
