নেত্রকোনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে গত ৯ ডিসেম্বর নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণে জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের উদ্যোগে আলোচনা সভাও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক আনিস মাহমুদ, পুলিশ সুপার জাকির হোসেন খান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার, আবুল হাসেম, আইয়ূব আলী। আলোচনা শেষে উদীচী শিল্পীগোষ্ঠী এবং শতদল শিল্পীগোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
