আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পাঙ্গন’-এর সহায়তায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোহাম্মদ আরজু, উপজেলা প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পল্লী বিদ্যুত্ সমিতির ডিজিএম খোরশেদ আলম, ইসলামী ব্যাংকের ম্যানাজার হারুন উর রশিদ, অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নুরুল ইসলাম মঞ্জুর, মমিনুল হক, মাহবুব আলম লিটন, মাইনুদ্দিন মাইনু, আসাদুজ্জামান কল্লোল, মো. হেলাল উদ্দিন ভূইয়া, আব্বাস উদ্দিন হেলাল প্রমুখ। সাংস্কৃতিক সন্ধায় দুর্নীতি বিরোধী সংগীত পরিবেশন করেন। মোহাম্মদ হোসেন শান্তি কাউসার সরকার দিমলদাস, অজয় মুখার্জী, আহসান মলায়, সিনথিয়া, তবলায় ছিলেন শ্যামল আর বাঁশিতে ইকবাল।
