দিনাজপুরের ফুলবাড়ির শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের রোভার স্কাউট শিক্ষার্থীদের দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের শরীরচর্চা শিক্ষক ও রোভার স্কাউটের টিম লিডার পরীক্ষিত চন্দ্র রায়ের সভাপতিত্বে আয়োজিত রোভারদের দীক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান ও উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক এহতেসাম আহম্মেদ।
পরে রোভারের টিম লিডার পরীক্ষিত চন্দ্র রায় কলেজের ১৫ জন শিক্ষার্থীকে রোভারের দীক্ষা দেন। দীক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা হচ্ছে, ইয়সিন আরাফাত রতন, এরফান আলী, মুকুল কুমার রায় মিঠুন, জীবন রায়, তোতা মিয়া, বিপ্লব সরকার, সম্রাট আকবর রকি, আরিফুল ইসলাম, পলাশ চন্দ্র মণ্ডল, পিংকি রাণী সরকার, শোভা আক্তার, মেহেনারা আক্তার জুথি, বাবলী খন্দকার বৃষ্টি, আল-হেলাল ও তুষার বাবু। শেষে দীক্ষা গ্রহণকারী রোভারদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যৌতুকবিরোধী নাটিকা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
