কুষ্টিয়ার সাধারণ কিশোরী থেকে নিজের একনিষ্ঠতা এবং সাধনার জোরে বর্তমানে বাংলাদেশে গানের জগতে উজ্জল মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন। ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ের পর পাল্টে গেছে তার জীবনধারা।
‘একটা তাবিজ বানাইয়া দে’, ‘আমি চাইলাম যারে’, ‘এক নয়নতো দ্যাখে নারে’, ‘বন্ধু আইয়ো আইয়ো’ গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে। তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এক সমৃদ্ধ সংগীত ক্যারিয়ারের পথে।
১ জন মানুষের কথা বলুন যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
প্রথমে তো আমার পরিবার ছিল আমার অনুপ্রেরণার জায়গা, বর্তমানে আমার স্বামী শিবলী সাদিক আমার সেই অনুপ্রেরণার জায়গাটি পূরণ করে চলেছেন। তার কাছেই শিখেছি যখন যে অবস্থানেই থাকো না কেন, আত্মনির্ভরশীল হতে শেখো। মূলত আমার আজকের যা কিছু অর্জন তাতে পরিবার এবং আমার স্বামীর অবদান অনেকখানি।
২টি কারণ, যে জন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
অন্যের যেকোনো বিপদে আমি বরাবরই পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অন্যের বিপদ সহজেই আমাকে অনেক বেশি ব্যথিত করে।
গানের সাধনাই আমার ধ্যান। অন্যায়ের সাথে আপস আমি কোনোদিনই করিনি।
৩টি দোষ,
যা পাল্টাতে চাই—
ভাজাপোড়া খাওয়াটা আমাকে মাঝে মাঝে অনেক বেশি ভোগায়।
অনেক বেশি ইমোশনাল। খুব সহজেই চোখে পানি এসে যায়।
সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলাটা আমার জীবনের অন্যতম একটি দোষ।
৪ জন প্রিয় গায়ক ও গায়িকা; যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
ওস্তাদ শফি মণ্ডল (আমার গানের গুরু, তার হাতেই গানের হাতেখড়ি)
হৈমন্তি শুক্লা (তার মতো গায়িকার সাথে কাজ করার স্বপ্ন কে না দেখে।)
লতা মুঙ্গেশকর (আসলে তার মতো গায়িকা হওয়ার স্বপ্ন সবাই দেখে।)
রুনা লায়লা (আমি তার অনেক ভক্ত। তাকে আমার বেশ ন্যাচারাল মনে হয়)
৫ জন প্রিয় সংগীত পরিচালক—
আলাউদ্দীন আলী
সত্য সাহা
আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুধীন দাস
এ আর রহমান
৬টি প্রিয় চলচ্চিত্র—
টু উইমেন
হাম দিল দে চুকে সানাম
দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে
নোটবুক তারে জামিন পাড়
টাইটানিক
৭টি এমন জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
শ্রীলঙ্কা বান্দারবন
সিলেট কলকাতা আমার বাসা
শ্রীমঙ্গল ভারতের আগ্রা
৮টি প্রিয় খাবার—
খিচুরি
(অবশ্যই বৃষ্টির দিনে)
ইলিশ ভাজা
(জিভে পানি এসে যায়)
হাঁসের মাংস
বেগুনের ভর্তা
(ভর্তার রাজা)
পিজ্জা
(মিস করা বোকামি)
যেকোনো ধরনের সুইটস
কোরালমাছ
(কক্সবাজার ট্যুরে মিস করা অসম্ভব)
যেকোনো ফ্রুট
৯ জন পছন্দের লেখক
হুমায়ূন আহমেদ
সুনীল গঙ্গোপাধ্যায়
সমরেশ মজুমদার
রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল ইসলাম
শওকত আলী
মৈত্রেয় দেবী
জীবনানন্দ দাস
মুহাম্মদ জাফর ইকবাল
১০টি প্রিয় গান—
অপার হয়ে বসে আছি
বানিয়া বন্ধু
প্রেম একবার এসেছিল
আমার বলার কিছু ছিল না
বুকে আমার আগুন
তুমি শুধু আমার
আমি চাইলাম যারে
এক নয়নতো দ্যাখে নারে
বন্ধু আইয়ো আইয়ো
আর যেকোনো লালনগীতি।
