নোবেল
তিনি যে ক্ষেত্রে কাজ করেন, সেখানে প্রায়শই তাকে বাদ দিয়ে অন্য সবার তুলনা চলে। কেননা, তার সাথে তুলনা করবার মতো তেমন কেউই যে নিকট বর্তমানে কাজ করেননি এ ক্ষেত্রটিতে। আমাদের দেশীয় মডেলিংকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়া এই মানুষটির নাম নোবেল। আমাদের দেশীয় বিজ্ঞাপনের জগতে গত এক দশকেরও বেশি সময়ে নোবেলের মতো জনপ্রিয় মডেলের দেখা খুব কমই মিলেছে। আর অতীত থেকে বর্তমানের পথচলায় এখনও নিজের জনপ্রিয়তা বজায় রেখে নোবেল প্রমাণ করেছেন যে, তার অর্জিত তারকাখ্যাতিটি মোটেও ক্ষণিক সময়ের কোনো কীর্তি ছিল না। এইচআরসি চায়ের ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরুর পর গত এক দশকেরও বেশি সময়ে কাজ করেছেন প্রায় অর্ধ শতাধিক বিজ্ঞাপনে। এর মধ্যে উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রগুলো হলো—আজাদ বলপেন, সিলভার ক্রস, র্যাংগস, সনি টিভি, অলিম্পিক ব্যাটারি, ক্লিয়ার শ্যাম্পু, ডাচ-বাংলা ব্যাংক, আরসি কোলা, কেয়া, মৌচাক জুয়েলার্স, ড্যানিশ মিল্ক, লাইফবয়, গ্রি এসি, ড্যানিশ বিস্কুট, আমিন জুয়েলার্স, কমফোর্ট সি-স্টার হোটেল প্রভৃতি। আগামী ২০ ডিসেম্বর আমাদের ছোটপর্দার এই তারকা মডেলের জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন-এর পক্ষ থেকে তার জন্য রইল জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা।
এ সপ্তাহে আরও যাদের জন্মদিন
১৫ ডিসেম্বর :আতিকুল হক চৌধুরী, আফরোজা বানু
১৬ ডিসেম্বর :কায়সার আহমেদ চৌধুরী, হাসান মাসুদ
১৭ ডিসেম্বর :শাবনূর, শফিক সাদেকী
১৯ ডিসেম্বর :মম, এলিসা মিলানো।
