টপচার্ট

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:১৮
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন সন অব সর্দার মুক্তির আগেই যশরাজ ফিল্মসের সাথে সৃষ্টি হয়েছিল বিরোধ। ফলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছিল শাহরুখ খানের ‘জাব তাক হ্যায় জান’ আর অজয় দেবগনের ‘সন অব সর্দার’। একসময় তার রেশ ছড়িয়ে পড়েছিল দুই সিনেমার দুই নায়কের মাঝে। মুক্তির পর কোন সিনেমা বেশি ব্যবসা করবে সেই প্রতিযোগিতায় ছিল ‘সন অব সর্দার’। শেষপর্যন্ত দিওয়ালি উত্সবে আস্থা রেখে এক শ কোটি রুপি আয়ের সীমারেখা পেরিয়ে গেল অজয়ের এই নতুন ছবি। এখনও পর্যন্ত ভারতে ‘সন অব সর্দার’-এর মোট আয় ১০০ কোটি ৫৫ লাখ রুপি। লাইফ অব পাই অস্কারজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক আং লি’র সাম্প্রতিকতম ছবি ‘লাইফ অব পাই’। এটিতে এক কিশোরের সঙ্গে একটি বাঘের সম্পর্ক তুলে ধরা হয়েছে। সমুদ্রে ভাসমান একটি নৌকায় তারা মুখোমুখি, পালাবার উপায় নেই। তাও এক দিন বা দুই দিন নয়, টানা ২২৭ দিন ধরে। অতএব সহাবস্থানই একমাত্র পথ। তারপর ঘনিষ্ঠ সম্পর্ক। থ্রিডি বা ত্রিমাত্রিক ক্যামেরা ও অসাধারণ স্পেশাল এফেক্ট ব্যবহার করে পরিচালক নিপুণভাবে সেই কাহিনী ফুটিয়ে তুলেছেন। বলিউড টপচার্ট তালাশ আমির খান, রানি, কারিনা জাব তাক হ্যায় জান শাহরুখ খান, ক্যাটরিনা, আনুশকা শর্মা সন অব সর্দার অজয় দেবগন, সোনাক্ষি, সঞ্জয় দত্ত ১৯২০ ইভিল রিটার্নস আফতাব শিবদাসানি, টিয়া বাজপাই স্টুডেন্ট অব দ্য ইয়ার আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা। হলিউড টপচার্ট টোয়ালাইট :ব্রেকিং ডন পার্ট ২ রবার্ট প্যাটিনসন, ক্রিস্টেন স্টুয়ার্ট স্কাইফল ডেনিয়েল ক্রেইগ, হেভিয়ের বার্দেম রাইজ অব দ্য গার্ডিয়ানস হিউ জ্যাকম্যান, অ্যালেক বাল্ডউইন লিংকন ড্যানিয়েল ডি লুইস, শেলি ফিল্ড লাইফ অব পাই সুরাজ সারমা, ইরফান খান।