এবার ডিজাইনার

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:১৯
অর্ণব পড়াশোনা করেছেন চিত্রকলা বিষয়ে। তাই আঁকাআঁকিতেও সিদ্ধহস্ত। গান গাওয়ার পাশাপাশি অ্যালবামের প্রচ্ছদ এঁকেছেন। কিছুদিন পোশাক ডিজাইন করেছিলেন, এবার জুতার ডিজাইন করলেন। নিজের ডিজাইন করা জুতার নাম দিয়েছেন স্কয়ার ফুট। তবে এখনই এ জুতা বাজারে পাওয়া যাচ্ছে না। তার কারণ, দাম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজ এখনও বাকি। অর্ণব বলেন, ‘আমার সঙ্গে আরও কয়েকজন ডিজাইনার স্কয়ার ফুট ব্র্যান্ডে কাজ করছেন। এগুলো খুব শিগগিরই বাজারে আসবে। সামাজিক যোগযোগ সাইটগুলোতে জুতার ডিজাইন নিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি।’ এ ছাড়া প্রায় ২০০টির বেশি টি-শার্টের ডিজাইন করেছেন অর্ণব। সেগুলো থেকে কয়েকটি ডিজাইনের টি-শার্ট এখন আড়ংয়ে পাওয়া যাচ্ছে। এদিকে চলচ্চিত্রের প্লেব্যাক নিয়েও ব্যস্ত অর্ণব। সম্প্রতি আফসানা মিমি পরিচালিত ‘রান’ ও তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’ নামের নতুন দুটি ছবিতে গান গেয়েছেন তিনি।