চার ছবির অপেক্ষায়

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:১৯
চিত্রনায়ক ইমনের চারটি ছবি এখন মুক্তির প্রহর গুনছে। এগুলোর মধ্যে রয়েছে—নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’, খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’, মোস্তাফিজুর রহমান বাবুর ‘অবুঝ ভালোবাসা’ ও জি সরকারের ‘জান’। এ চার ছবিতে ইমনের নায়িকা শায়না আমিন, বিদ্যা সিনহা মিম, শাবনূর ও নবাগতা বিন্দিয়া। এরমধ্যে ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি দেওয়ার কথা রয়েছে। খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ খুব শিগগিরই সেন্সরে জমা দেওয়া হবে। অন্যদিকে ‘অবুঝ ভালোবাসা’ ও ‘জান’ ছবির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। আগামী বছরের শুরুর দিকে ছবি দুটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইমন আরও পাঁচটি ছবিতে অভিনয় করছেন। এগুলোর মধ্যে রয়েছে—মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনই তো প্রেম হয়’, স্বপন আহমেদের ‘পরবাসিনী’, শাহিন কবির টুটুলের ‘এই তো ভালোবাসা’, রিপন মিয়ার ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ ও তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’।