ন্যান্সি :নজরুল সংগীতশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আধুনিক গানে সংগীত পরিচালক হাবিব আবিষ্কার করেন এই নতুন কণ্ঠকে। মারজুক রাসেলের লেখা ‘বাহির বলে দূরে থাকুক, ভেতর বলে আসুক না’—এই গানে প্রথম জনপ্রিয় তারকার তকমা লাগান। এ সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া গায়িকা তিনি। একাধারে চলচ্চিত্র ও অডিও অ্যালবামে সমান জনপ্রিয়তায় নিজের ক্যারিয়ার সমান্তরালে রেখেছেন জনপ্রিয়তার সূচক। গুণী এই কণ্ঠশিল্পীর শুভ জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
