ইউএই’তে ফকির আলমগীরের অংশগ্রহণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০৩
সংযুক্ত আরব আমিরাতের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯ সদস্যবিশিষ্ট একটি সংস্কৃতি প্রতিনিধি দল ইউএই সফর করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কণ্ঠশিল্পী ইফফাত আরা নার্গিস, বিশেষ নৃত্যশিল্পী সুলতানা হায়দার, মো. এনায়েত হোসেন ও সালমা চৌধুরী, যন্ত্রসংগীতে অংশ নেন গিটারিস্ট ও সুরকার মনোয়ার হোসেন টুটুল, তবলা বাদক বিশ্বজিত্ সরকার।