চ্যালেঞ্জ কাপ ফুটবল

বাংলাদেশের প্রথম ম্যাচ ফিলিস্তিনের বিরুদ্ধে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৩০
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল বাছাই পর্বের খেলা আগামী ২-৬ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। ডি গ্রুপে বাংলাদেশ খেলবে। গতকাল মালয়েশিয়ায় কুয়ালালামপুরে এএফসির অফিসে চ্যালেঞ্জ কাপ ফুটবল বাছাই পর্বের ডি গ্রুপের ফিকশ্চার ড্র অনুষ্ঠিত হয়। ২ মার্চ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ফিলিস্তিন। ৪ মার্চ নেপাল এবং ৬ মার্চ গ্রুপের শেষ প্রতিপক্ষ নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ড। চ্যালেঞ্জ কাপ ফুটবল লক্ষ্য করে বাংলাদেশ সম্প্রতি নেপাল, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলেছে। নেপালের কাছে ১-০, থাইল্যান্ডের কাছে ৫-০ গোলে হারে এবং মালয়েশিয়ার সাথে ১-১ গোলে ড্র করে।