ব্রাদার্স ইউনিয়নের ফুটবল ম্যানেজার আমের খানের শাস্তি মওকুফ করা হয়েছে। তিনি এখন মাঠে প্রবেশ করতে পারবেন বলে জানা গেছে। গত লিগে আবাহনী-ব্রাদার্স ম্যাচ সম্পর্কে একটি টিভিতে সাক্ষাত্কারে আমের খান অসংলগ্ন কথা বলায় তাকে বাফুফে এক মাসের জন্য শাস্তি দিয়েছিল। তিনি লিগ চলাকালীন মাঠে প্রবেশ করতে পারবেন না। জানা গেছে, সেটা কমিয়ে আমের খানের ওপর থেকে শাস্তি মওকুফ করা হয়েছে।
