বিদায়ের সাইরেন বাজছে সাবধান হোন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৩৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ঘোষণা না দিয়ে নিজেদের আত্মক্ষার কথা ভাবুন। জনতার দরবারে বিচারের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিন। জনগণের পক্ষ থেকে কার্ফ্যু জারি করা হবে। নতুন গজিয়ে ওঠা হুঙ্কার সর্বস্ব নেতাদের খুঁজে বের করা হবে। ওই সমস্ত নেতাদের জানিয়ে দিতে চাই, বিদায়ের সাইরেন বাজছে, এখনই সাবধান হোন, নইলে মারাত্মক পরিণতি অনিবার্য রূপ নেবে। গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, মেজর জেনারেল অব. রুহুল আলম চৌধুরী।