বার অ্যাট ল’ লাভ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
আদনিন জেরিন এ বছর লন্ডনের লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল’ সম্পন্ন করেছেন। গত বছর তিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কৃতিত্বের সঙ্গে এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি সাংবাদিক এম,এ আজিজ ও শিক্ষক ফাতেমা জহুরার মেয়ে। তার স্বামী নাকিব জামান পেশায় ব্যাংকার। জেরিন-এর বাবার গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পাটগাড়ী। -প্রেস বিজ্ঞপ্তি