নিট কনসার্ন ব্যাডমিন্টনে এককে শুভ খন্দকার ও দ্বৈতে শ্যামল-টিপু জুটি শিরোপা জয় করেছে। গতকাল নারায়ণগঞ্জে আয়োজকদের নিজস্ব ইনডোরে অনুষ্ঠিত টুর্নামেন্টে এককের ফাইনালে শুভ ২-১ গেমে হারিয়েছেন সাজ্জাদ উল্লাহকে। দ্বৈতের ফাইনালে শ্যামল-টিপু জুটি ২-১ গেমে হারান বিপলু-কাওসারকে। এর আগে দ্বৈতের সেমিফাইনালে শ্যামল-টিপু জুটি ২-১ গেমে সাজ্জাদ-তুষার জুটিকে ও বিপলু-কায়সার জুটি একই ব্যবধানে জাভেদ-হান্নান জুটিকে হারিয়েছেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আয়োজক নিট কনসার্ন গ্রুপ ও ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান জয়নাল আবেদীন মোল্লা। চ্যাম্পিয়ন শাটলাররা ৫০ হাজার ও রানার্সআপ খেলোয়াড়রা ৩০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
সাবেক ও বর্তমান জাতীয় চ্যাম্পিয়নসহ মোট ৩২ জন শাটলার ১ লাখ ৬০ হাজার টাকা প্রাইজমানির টুর্নামেন্টে অংশ নেন। টুর্নামেন্টের কো-স্পন্সর চীনের সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান লি নিং।
