ভারতের কোলকাতা শহরে অনুষ্ঠানরত রোজ ভ্যালি ওপেন আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার নবম রাউন্ডের খেলায় গতকাল গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের আন্তর্জাতিক মাস্টার দীনেশ কুমার শর্মার সাথে ড্র করেছেন। রাজীব সাদা নিয়ে দীনেশের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৭ চালে ড্র করেন। রাজীব নয় খেলায় পাঁচ পয়েন্ট পেয়েছেন।
