মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ দাবা শুরু আজ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
শহীদ বীর মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ স্মরণে আজ বিকাল তিনটা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ আন্তর্জাতিক রেটিং দাবা। এ প্রতিযোগিতায় দেশের গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার ফিদে মাস্টার এবং রেটিং প্রাপ্ত দাবাড়ুদের সাথে ভারত ও নেপালের রেটিংপ্রাপ্ত খেলোয়াড়রাও অংশগ্রহণ করবেন। তত্কালীন বুয়েটের ছাত্র ও কৃতি দাবাড়ু বীর মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালীন সময়ে পাক হানাদার বাহিনির গুলিতে শাহাদাত্ বরণ করেন।