মহিলা দাবা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
বেগম লায়লা আলম ৬ষ্ঠ আন্তর্জাতিক রেটিং মহিলা দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে চার দাবাড়ু পাঁচ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন:তিতাস ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা। সাড়ে চার পয়েন্ট নিয়ে ফারজানা হোসেন এ্যানি দ্বিতীয় স্থানে রয়েছেন। গতকাল দাবাকক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় ইভা লিজাকে, রানী হামিদ জাহানারা হক রুনুকে, জাকিয়া তিতাস শারমীন সুলতানা শিরিনকে এবং এ্যানি জান্নাতুল ফেরদৌসকে হারিয়েছেন।