আগামী বছর জুনে মিয়ানমারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৪ এএফসি ফুটবল কিশোর ফুটবল বাছাই। আসিয়ান গ্রুপের ই এবং এফ পর্বের খেলা মিয়ানমারে হবে। গতকাল মালয়েশিয়ায় এএফসির অফিসে ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ ছয়টি দল খেলবে এফ পর্বের বাছাইয়ে। দলগুলো হচ্ছে:ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, সিঙ্গাপুর এবং বাংলাদেশ।
