নওগাঁ রাণীনগর উপজেলার নাগরিকরা আধুনিক চিকিত্সার সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। স্বল্প সংখ্যক চিকিত্সক ও সীমিত জনবল দিয়ে চলছে চিকিত্সা কার্যক্রম। চাহিদা মত নার্স ও ডিএসএফ সুবিধা না থাকায় ওটি চালু করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ । ফলে স্বাস্থ্য সেবার মান ধরে রাখা সম্ভব হচ্ছে না। ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা করা হলেও নতুন ভবনের নিচতলায় আউট গোয়িং চিকিত্সা চলছে। কিন্তু প্রয়োজনীয় জনবল ও চাহিদামত নার্স না থাকার জন্য ওটি চালু করা সম্ভব হচ্ছে না। একজন এ্যানিস্থেসিয়ার ও সার্জারি ডাক্তার থাকলেও ওটি না থাকায় তাকে আত্রাইয়ে বদলি করা হয়েছে। এছাড়াও হাসপাতালের ওয়ার্ডে ভর্তি থাকা রোগীরা অভিযোগ করে বলেন তাদের নামে বরাদ্দ করা খাবার খুব নিম্নমানের সেটাও সময় মত পৌঁছে না তাদের কাছে। খাদ্যের তালিকা অনুযায়ী কোন ভাল খাবার সরবরাহ করা হয় না। অপরদিকে পুরুষ ও মহিলা ওয়ার্ডের টয়লেটগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় না। না করার কারণে অসহনীয় দুগর্েন্ধর মধ্যে রোগীসহ অন্যদের থাকতে হয়। ফলে নোংরা পরিবেশেই চিকিত্সা কার্যক্রম চলছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আঞ্জুমানয়ারা জানান, ১০টি ডাক্তারের মধ্যে ৫ জন ডাক্তার আছে, নার্স আছে ৫ জন, এছাড়াও হাসপাতালের জন্য দু’টি এ্যাম্বুলেন্স বরাদ্দ থাকলেও বর্তমানে একটিও নেই।
