বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও অবরোধ, হরতালে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার শহরের কেপি বসু সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে পায়রা চত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু ও পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা।
এদিকে মংলা সংবাদদাতা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তির দাবিতে মংলায় বিএনপির জরুরি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পৌর শাখার উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি তোফাজ্জেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মংলা পোর্ট পৌরসভার মেয়র জুলফিকার আলী, বিএনপি নেতা মোকসেদুল আলম গামা, ফকির আঃ ছালাম, আবু হানিফ, আঃ মান্নান, যুবদল নেতা এমরান হোসেন, মাহাবুবুর রহমান মানিক, ছাত্রদল নেতা ও পৌর কাউন্সিলর ইমান হোসেন, আলাউদ্দিন,বাবুল চৌধুরী, আঃ রাজ্জাক ফকির, খোরশেদ আলম, ফারুকুল ইসলাম মানিক মোস্তফা, বাবলু ভুঁইয়া, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা জিয়াউর রহমান হিরন, সিএম হাসান, কাওসার, মাসুম, সুমন মল্লিক, সেলিম রেজা প্রমুখ।
