আমার চুলের গোড়ায় আগুন ধরে গেছে
ত্বকে লোমকূপে আগুন শরীরে জ্বরের মতো পৌঁছে যাবে
আমার মনের শান্তি এই মুহূর্তে হারিয়েছে
কোথায় লুকালে জীবনের শান্তির দাঁড়াবে
এক বস্তা চাল কিছু অর্জিত সনদ
ভবিষ্যত্ জীবনে চলতে যাতে সাহায্য বাড়ায়
এমন আরও কাগজ যাতে জীবনে হবে নাকো রদ
এগুলো মাটি চাপা দিলাম তাতে আগুন থেকে রক্ষা পায়
রাত্রি যতই গভীল হয় প্রভাত ততই এগিয়ে আসে
এ বিশ্বাস আমার মনের মধ্যে ক্রমে দৃঢ় হয়
মনে হতো স্বাধীনতা সার্বভৌমত্ব পতাকা বাতাসে ভাসে
অবশেষে কাঙ্ক্ষিত স্বাধীনতা প্রসারিত সুনিশ্চয়
শেষ পর্যন্ত নয় মাস শেষে রক্ত ঝরা রবি
আমার মনে ফসলের মাঠে দৃঢ় ভিতের ছবি...
