পাঁজরপাড়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:১০
আমার হাসির পেছনের দেয়ালে বেদনার বোবা আলপনা, বুকের জমিনে ক্রন্দনের আতিথ্যে রঙ বদলায় প্রতিদিন। বিশুদ্ধ স্মৃতির পলেস্তারার যেমনই হোক—রঙে মুখ লুকিয়ে সময়ের অদৃশ্য অন্তর্ঘাত সয়ে যাচ্ছে—সয়ে সয়েই নিশ্চুপ তবু চন্দ্রাবতীর দুধমাখা পথে সুখপাখি উড়ে যায় বৃন্দাবন বেদনার মাঝেও বৃন্দাবৃক্ষ নীরবতাচর্চায় গভীর ধ্যানমগ্ন। মাঝেমধ্যে সুখ-দুঃখের দ্বন্দ্বমুখী চোয়ালের পাটাতনে সনাতন হাতছানির মিথ্যে স্বভাব—ধূলিঝড়ে পথ বদলায়। আমার হাসির সামনে কুয়াশাচাদরে মোড়া হিমহিম আকাশ দাসত্বের কয়েদখানায় যে দীর্ঘশ্বাস ওড়ে মেঘের গলিতে গলির পেছনের গুচ্ছ মেঘদল পদ্মা-যমুনার বুকে হিম ঢালে সেই হিমই পথ ভুলে ঢোকে—আমার ডান-বাম পাঁজরপাড়ায়।