সাঈদের বিয়ে সম্পন্ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:২৩
ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেতা সাঈদ বাবুর বিয়ে সম্পন্ন হয় গত ১২.১২.১২ তারিখে। কনের নাম নাজমুন নাহার টুম্পা। ধানমন্ডিস্থ জিংজিয়ান রেস্টুরেন্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই নবদম্পতির। সাঈদ বাবুর বিয়েতে উভয় পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও সাংবাদিক উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ছোটপর্দার তারকারা। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন সুইটি, মীর সাব্বির, ফারজানা চুমকী, নাজনীন চুমকী, শোয়েব, মৌসুমী নাগ, তাহমিনা সুলতানা মৌ, রুনা খান, তুষ্টিসহ আরও অনেকেই। সাঈদ বাবু সবার কাছে নিজের দাম্পত্য জীবনের জন্য দোয়া চেয়েছেন।