ফারহানা নিশো :এ দেশের সংবাদপাঠিকাদের মধ্যে তার নামটি উল্লেখযোগ্য। তিনি এখন বৈশাখী টেলিভিশনের সংবাদপাঠক হিসেবে নিযুক্ত রয়েছেন। সংবাদ পাঠের পাশাপাশি তিনি উপস্থাপনাও করছেন নিয়মিত। এ ছাড়া কাজ করেছেন বিজ্ঞাপনচিত্র ও ‘এক কাপ চা’ চলচ্চিত্রে। আজ এই জনপ্রিয় সংবাদপাঠকের শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
