শৈলকুপায় আওয়ামী লীগের দু’ গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১১
গতকাল বৃহষ্পতিবার ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষকালে ২০টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের পুলিশ সুপার পংকজ ভট্টাচার্য জানান, সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রায়হান উদ্দিনের সাথে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী পরাজিত চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কায়সার টিপুর আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে। পুরা ইউনিয়ন দু’ জনের সমর্থনে বিভক্ত হয়ে পড়েছে। তার জের ধরে ঊভয় পক্ষ ঢাল শরকি, রামদা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।