নেপালে অনুষ্ঠানরত আন্তর্জাতিক হ্যান্ডবলের প্রথম খেলায় ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার কাঠমান্ডুতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ভারতের হ্যান্ডবল দল ৪৩-১০ গোলে বাংলাদেশ দলকে হারায়।
বিজয়ীদল প্রথমার্ধে ২৬-৪ গোলে এগিয়ে ছিল। ভারতীয় দলের নিরাজ সিং ও সুকভির সিং ৬টি করে এবং বাংলাদেশ হ্যান্ডবল দলের জাবির ও ইমরান ৩টি করে গোল দেন। টুর্নামেন্টের পুরুষ বিভাগে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইয়েমেন ও স্বাগতিক নেপালসহ মোট ছয়টি দল এবং মহিলা বিভাগে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও স্বাগতিক নেপালসহ মোট চারটি দল অংশ নিচ্ছে।
