এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাই পর্ব হবে ঢাকায়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:২৯
এশিয়ান কাপ মহিলা ফুটবলের বাছাইপর্ব আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে। ২১-২৫ মে অনুষ্ঠেয় এই পর্বে বালাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। চারটি দেশ বাছাই পর্বে লড়াই করবে। বাঙলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড এবং শক্তিশালী ইরান রয়েছে একই গ্রুপে। বাংলাদেশের খেলাগুলোর ফিকশ্চার ঘোষণা করা হয়েছে গতকাল। ২১ মে বিকাল চারটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল চারটায় ইরান-ফিলিপাইন, সন্ধ্যা সাতটায় বালাদেশ-থাইল্যান্ড, ২৩ মে বিকাল চারটায় থাইল্যান্ড-ফিলিপাইন, সন্ধ্যা সাতটায় বাংলাদেশ-ইরান, ২৫ মে বিকাল চারটায় থাইল্যান্ড-ইরান এবং সন্ধ্যা সাতটায় বাংলাদেশে-ফিলিপাইন মুখোমুখি হবে।