শহীদ মুক্তিযোদ্ধা মুফতি মোহাম্মদ কাসেদ আন্তর্জাতিক রেটিং দাবা গতকাল শুরু হয়েছে। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ খেলায় বাংলাদেশ ও নেপালের দুইজন গ্র্যান্ড মাস্টার, দুইজন আন্তর্জাতিক মাস্টার, একজন আন্তর্জাতিক মহিলা মাস্টার, ছয়জন ফিদে মাস্টারসহ রেকর্ড সংখ্যক মোট ১৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে দেশের দুই গ্র্যান্ড মাস্টার মোহামেডানের জিয়াউর রহমান ও দুরন্ত রাজশাহীর আব্দুল্লাহ আল রাকিব, দুই আন্তর্জাতিক মাস্টার মোহামেডানের মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও একসেস গ্রুপের আবু সুফিয়ান শাকিল রয়েছেন।
দেশের কোন রেটিং টুর্নামেন্টে এবারই প্রথম দুই লাখ টাকার অর্থ পুরস্কার দেয়া হচ্ছে এবং এবারই প্রথম ১৬৪ জন খেলোয়াড় রেটিং ইভেন্টে খেলছেন।
