ফাফ ডু প্লেসিস এ মাসেই দক্ষিণ আফ্রিকায় সফর করতে আসা নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দক্ষিণ আফ্রিকার হয়ে এ দায়িত্ব পালন করছিলেন এবি ডিভিলিয়ার্স, যাকে এ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে।
দক্ষিণ আফ্রিকা এছাড়াও জানুয়ারিতে অনুষ্ঠেয় দুই টেস্ট সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ডারবানে ২১ ডিসেম্বর, দ্বিতীয়টি ইস্ট লন্ডনে ২৩ ডিসেম্বর এবং তৃতীয় ও শেষ ম্যাচটি পোর্ট এলিজাবেথে ২৬ ডিসেম্বর। প্রথম টেস্ট ম্যাচটি কেপ টাউনে ২ জানুয়ারি এবং দ্বিতীয়টি পোর্ট এলিজাবেথে ১১ জানুয়ারি শুরু হবে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের। ওয়ানডে তিনটি হবে ১৯, ২২ ও ২৫ জানুয়ারি।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল :
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ফারহান বাহারদিয়েন, হেনরি ডেভিস, কুইন্টন ডি কক, এবি ডিভিলিয়ার্স, রয় ক্লেইনভেল্ড, রিচার্ড লেভি, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, ওয়েইন পারনেল, রবিন পিটারসন, অ্যারন ফানঙ্গিসো, ডেল স্টেইন, লনওবে সোতসবে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল :
গ্রায়েম স্মিথ (অধিনায়ক), হাশিম আমলা, এবি ডিভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, জ্যাক ক্যালিস, ররি ক্লেইনভেল্ড, মরনে মরকেল, আলভিরো পিটারসেন, রবিন পিটারসন, ভেরনন ফিল্যান্ডার, জ্যাক রুডলফ, ডেল স্টেইন।
