চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবলে ব্রাদার্সের প্রথম হার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:৩১
ব্রাদার্স ইউনিয়ন ওশেন শীপ বিল্ডার্স প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম হারের কবলে পড়লো। আগের তিন ম্যাচে দাপটে জয়ের পর গতকাল বৃহস্পতিবার দলটি হারলো ১-০ গোলে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের কাছে। দলের হয়ে একমাত্র গোলটি করেন নুরুল আবছার। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয়ের সুবাদে মুক্তিযোদ্ধা সংসদ এখন শিরোপা দৌড়ে অনেক এগিয়ে থাকলো। ব্রাদার্স ইউনিয়ন ও মুক্তিযোদ্ধার সংগ্রহ ৯ পয়েন্ট করে। মাদারবাড়ি উদয়ন সংঘ ও শতদল ক্লাবের মধ্যকার খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। ম্যাচটি ড্র হওয়ায় রেলিগেশন শংকা থেকে আপাততঃ মুক্ত উদয়ন সংঘ। আজকের খেলা : মোহামেডান ব্লুজ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাব বিকাল ৩টা (এমএ আজিজ স্টেডিয়াম)।