যুব হকির ফাইনালে উঠেছে রাজশাহী জেলা। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক ২৩তম জাতীয় যুব হকির প্রথম সেমিফাইনালে রাজশাহী জেলা টাইব্রেকারে ৭-৬ গোলে ফরিদপুর জেলাকে হারিয়ে ফাইনালে ওঠে। নির্ধারিত সময় ২-২ গোলে ড্র থাকার পর ভাগ্য নির্ধারণের জন্য সরাসরি টাইব্রেকার হয়।
আজ বেলা পৌনে তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ঢাকা জেলা ও বিকেএসপি। আগামী সোমবার ফাইনাল অনুষ্ঠিত হবে। খেলাটি এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে।
