ফেনীতে মেগা লুব্রিকেন্টস হ্যান্ডবল

বিরিঞ্চি সূর্যমুখী সংসদ চ্যাম্পিয়ন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:৩২
ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিরিঞ্চি সূর্যমুখী সংসদ গতকাল বৃহস্পতিবার বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৫-২ গোলে রামপুর বয়েজ ক্লাবকে হারিয়ে মেগা লুব্রিকেন্টস হ্যান্ডবল লিগে চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় ১৭টি দল অংশ নেয়। ফেনী জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবীর খোন্দকার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, মেগা লুব্রিকেন্টস বাংলাদেশ এর পরিচালক সাহাব উদ্দিন শিকদার, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আমির হোসেন বাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিকন গ্রুপের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ, দাবা ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য বাহার উদ্দিন বাহার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল উপ-কমিটির চেয়ারম্যান মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।