নোয়াখালীর ক্রীড়াঙ্গনের প্রিয়জন আবুল কাশেম আর নেই

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:২১
নোয়াখালী জেলা ফুটবল দলের এক সময়ের খেলোয়াড় ও জেলার ক্রীড়াঙ্গনের প্রিয়জন আবুল কাশেম (৭৫) আর নেই। আবুল কাশেম শহীদ ভুলু স্টেডিয়ামে প্রায় ৪৫ বছর কর্মরত থেকে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও পরিচালনা কমিটিকে অনুপ্রেরণা যুগিয়ে ও সেবা দান করে সবার প্রিয় ও প্রশংসিত হয়েছেন। তিনি হূদরোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে জেলা শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিলাহি------ রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা রেখে যান। বিকেলে স্টেডিয়াম মাঠে তার জানাজা শেষে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় ডিসি ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, জেলার প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মো. হানিফ সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ কিরণ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, আবাহনী ক্রীড়া চক্রের যুগ্ম আহ্বায়ক ও শহীদ ওয়াদুদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছালেহ আহম্মদ ও প্রজন্ম সংসদের সভাপতি নিজাম উদ্দিন পিন্টুসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।