বাফুফে কর্মীদের ধাওয়া দিল দর্শকরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:২৪
শেখ জামাল আবাহনী ম্যাচে উত্তেজিত সমর্থকদের থামাতে গিয়ে রোষানলে পড়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফের) অফিস কর্মকর্তারা। মাঠে দর্শক ঢুকে গেলে তারা দৌড়ে গিয়ে পুলিশ ডাকতে যান। এর মধ্যে গ্যালারির দর্শকরা উত্তেজিত হয়ে পড়লে বাফুফের মিডিয়া ম্যানেজার আশিকুর রহমান, জনসংযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিতসহ অন্যান্য কর্মকর্তারা দৌড়ে গিয়ে প্রাণরক্ষা করেন। দর্শকদের ছুঁড়ে মারা চেয়ার আশিকুর রহমানের মুখে আঘাত হানে। লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীম গতকাল মাঠে ঘটা এসব ঘটনার দায় স্বীকার করে নেন।