নেপালে পুরুষদের হারের দিনে মহিলারা জিতেছে

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:২৫
নেপালে আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষরা হেরে গেলেও জিতেছে মহিলা দল। বাংলাদেশ মহিলা দল ৩৫-১৫ গোলে পাকিস্তানকে হারিয়েছে। বাংলাদেশের মহিলারা প্রথমার্ধে ১৪-৯ গোলে এগিয়ে ছিল। দলের শিরীনা আক্তার ১০ গোল, তৃপ্তি ৮টি ও ফালগুনী বিশ্বাস ৫টি গোল করেন। পাকিস্তান মহিলা হ্যান্ডবল দলের আসিক ৬টি ও জাবির ২টি গোল করেন। খেলায় বাংলাদেশ দলের শিরীনা আক্তার ম্যান অব দ্যা ম্যাচ হন। মহিলাদের জয়ের দিনে পুরুষ দল আবার হেরেছে। এবার তাদের ২৩-১৮ গোলে হারায় ইয়েমেন। গতকাল কাঠমান্ডুতে অনুষ্ঠিত খেলাটিতে বিজয়ীদল প্রথমার্ধে ১৪-৮ গোলে এগিয়ে ছিলো। ইয়েমেন পুরুষ হ্যান্ডবল দলের নাওয়াফ মোহাম্মদ ৯টি ও আফেল ৬টি করে গোল এবং বাংলাদেশ দলের আসিক ৬ ও জাবির ২টি করে গোল করেন।