গুগল সার্চের শীর্ষে সানি লিওন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪০
বিশ্বের সর্ববৃহত্ সার্চইঞ্জিন গুগলের ভারতীয় সার্চ ইঞ্জিনে বছরের শীর্ষ সার্চ তালিকায় রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ইন্দো-কানাডিয়ান পর্নস্টার এবং বর্তমান বলিউড অভিনেত্রী সানি লিওন। ‘জিসম ২’খ্যাত এই অভিনেত্রীর ছবি, বায়োগ্রাফি, ভিডিওসহ একাধিক তথ্য সার্চ করা হয়েছে গুগলে। যে কারণে ২০১২ সালের শীর্ষ তালিকার চতুর্থ অবস্থানে সানি লিওন। উল্লেখ্য, গত বছর ‘বিগ বস’-এর ৫ম সিজনে অংশগ্রহণ করে সানি লিওনে বলিউডে পরিচিত হন। তারপর ‘জিসম ২’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় হন এই তারকা।