সন্তানের সাফল্যে উচ্ছসিত ববিতা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪১
এ দেশের কিংবদন্তিতূল্য চিত্রনায়িকা ববিতার একমাত্র সন্তান অনিকের সাফল্যে উচ্ছসিত ববিতা। ছোটবেলা থেকেই অনিক মেধাবী শিক্ষার্থী। স্কলাস্টিকা থেকে এ লেভেল সম্পন্ন করার পর নিজের মেধা দিয়ে ভর্তি হন কানাডার ওয়াটার লু ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। গত ঈদে ছেলের সাথে কাটিয়ে গত সপ্তাহে দেশে ফিরেছেন ববিতা। ওয়াটার লু’র পরীক্ষায় মেধানুসারে অনিক অর্জন করেন প্রথম স্থান। পাশাপাশি পরবর্তী টার্মের জন্য স্কলারশীপও পান অনিক। ছেলের এই সাফল্যে ববিতা ভীষণ আনন্দিত। আর তাই বিষয়টি সাংবাদিকদের জানাতে দেরি করেননি তিনি।