আফরোজা বানু :এ দেশের ছোট পর্দার এক প্রিয়মুখ তিনি। অভিনয়ের নানা মাধ্যমেই তিনি তার পারদর্শিতা দেখিয়েছেন। তার সুঅভিনয়ই দর্শকদের মাঝে তাকে সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি শুধু ছোট পর্দায়ই নয়, বেতারেও প্রচারিত নাটকে কণ্ঠ দিয়েছেন। আজ এই অভিনেত্রীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
