ফ্রান্সে যাচ্ছে ‘উত্তরের সুর’

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
চার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে প্রদর্শীত হওয়ার পর এবার ফ্রান্সে যাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘উত্তরের সুর’। সেখানকার প্রবাসী বাঙালিদের সংগঠন ‘এশিয়ান কালচারালস ফ্রাঙ্কো বাংলাদেশি’র আয়োজনে আগামী ৩০ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে ছবিটি প্রদর্শীত হবে। ‘উত্তরের সুর’ নির্মান করেছেন শাহনেওয়াজ কাকলী। তিনি জানান, এর আগে ‘উত্তরের সুর’ পাকিস্তান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং থার্ড আই বোম্বে ফিল্ম ফেস্টিভ্যাল প্রদর্শীত হয়েছে। প্রতিটি চলচ্চিত্র উত্সবেই ছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে।